ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

হাসপাতালের ম্যানহোলে শিশুর মরদেহ, হত্যাকারী সন্দেহে কিশোর আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ম্যানহোল থেকে রোহান নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮ দিকে রোহানের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোহান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার সুজন আলীর ছেলে। গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে নিখোঁজ ছিল সে।

এদিকে, সিসি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নয়ন নামে ১৪ বছরের এক কিশোরকে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আটক করেছে পুলিশ। এসময় বিভিন্ন বাসাবাড়িতে কাজ করা তার মাকেও জ্ঞিাসাবাদের জন্য আটক করা হয়। আটককৃত নয়ন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার মসজিদ সংলগ্ন এলাকার মৃত বাবুর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, গত ৩১ ডিসেম্বর শিশু রোহান নিখোঁজ হলেও পরদিন শুক্রবার (১ জানুয়ারি) থানায় জানান তার পরিবার। খোঁজাখুঁজির এক পর্যায়ে গতকাল শনিবার রাত সাড়ে ৮ দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের লাশ কাটা ঘরের পেছনের ম্যানহোল থেকে তার মহদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আধুনিক সদর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ১৩-১৪ বছরের একটি অজ্ঞাত কিশোর শিশু রোহানকে নিয়ে হাপাতালের বিভিন্ন জায়গা ঘুরিয়ে নিয়ে বেড়ায়। পরে ফুটেজের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশী চালিয়ে রোহানের মরদেহ উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের নতুন অধিনায়ক রহমত শাহ

হাসপাতালের ম্যানহোলে শিশুর মরদেহ, হত্যাকারী সন্দেহে কিশোর আটক

আপডেট সময় ১২:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১