ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী মারামারি নয়, খেলাটা উপভোগ করুন’; শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

গাজীপুরে শিশু ভাগ্নিকে যৌন হয়রানির অভিযোগে মামা আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরে সাড়ে পাঁচ বছরের শিশু ভাগ্নিকে যৌন হয়রানির অভিযোগে তার এক মামাকে (১৬) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ভিকটিম শিশুর বাবা জানান, গাজীপুর মহানগরের পূবাইল থানার উজিরপুরা ফেরিঘাট এলাকায় সাড়ে ৫ বছরের শিশু সন্তানকে (ভিকটিমকে) নিয়ে তার বাবা-মা শিশুটির নানার বাড়ি থাকেন। গত কয়েকদিন ধরে শিশুটিকে তার আপন মামা (১৬) যৌন হয়রানি করে আসছিল। বিষয়টি স্বজনদের জানানো হলে কেউ গুরুত্ব দেয়নি। গত ৬ ডিসেম্বর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। অবস্থার উন্নতি না হওয়ায় শিশুটিকে ১৩ ডিসেম্বর ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর যৌন হয়রানির বিষয়ে সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে বৃহষ্পতিবার থানায় অভিযোগ করা হলে পুলিশ ভিকটিমের মামাকে আটক করে।

জিএমপি’র পূবাইল থানার ওসি নাজমুল হক ভুইয়া জানান, শিশুটির বাবা-মা ও অভিযুক্ত মামাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটিকে যৌন হয়রানি করা হয়েছে বলে তার বাবা দাবি করলেও শিশুটির মা তা অস্বীকার করেছে। শিশুটির মা জানান, পারিবারিক কলহের জেরে শিশুটির নেশাগ্রস্ত বাবা এ মিথ্যা অভিযোগ করছেন। তবে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ইলতুৎ মিশসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী

গাজীপুরে শিশু ভাগ্নিকে যৌন হয়রানির অভিযোগে মামা আটক

আপডেট সময় ১১:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০