ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উনি আমার জানের দাদা, ফেক নিউজ বানাবেন না: কাদেরের নাতনি

আকাশ নিউজ ডেস্ক: 

ক্যান্সার আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের মারা গেছেন – এরকম কিছু ভুয়া সংবাদ ছড়িয়ে পড়েছে আন্তর্জালে। এ নিয়ে ক্ষুব্ধ অভিনেতার পরিবার ও স্বজনেরা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আন্তর্জালে ছড়িয়ে পড়া ভুয়া খবরের প্রতিবাদ জানিয়ে মর্মস্পর্শী একটি ভিডিও পোস্ট করেছেন আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। ভিডিও বার্তায় লুবাবা বলেন, ‘আপনারা কেন আমার দাদাকে নিয়ে ফেক নিউজ বানাচ্ছেন? উনি তো এখনও আমাদের সবার মাঝে বেঁচে আছেন। উনাকে নিয়ে ফেক নিউজ বানালে তো আমার কষ্ট লাগে। ’

এসময় কাঁদতে কাঁদতে লুবাবা বলেন, ‘উনি তো আমার জানের দাদা। আমার কি কষ্ট লাগে না? ফেক নিউজ না বানিয়ে দোয়া করেন। ’

রোববার (২০ ডিসেম্বর) ভারত থেকে দেশে ফেরার পর ক্যান্সার আক্রান্ত আব্দুল কাদেরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর তার করোনা পজিটিভ আসে।

আব্দুল কাদেরের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তার পুত্রবধূ জাহিদা ইসলাম নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৫ টায় বাবার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তাকে হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে। তবে ক্যান্সার সংক্রান্ত সমস্যা ছাড়া করোনার কোনো উপসর্গ তার নেই। দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি।

এর আগে পরিবারের সদস্যরা জানান, ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন ছিলেন আব্দুল কাদের। সেখানে তাকে কেমোথেরাপি দেওয়ার কথা ছিল। তার রক্তের হিমোগ্লোবিন ক্রমশ কমছে। এ অবস্থায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

কাদেরের ক্যান্সার ফোর স্টেজে থাকায় তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে পারিবারিক সূত্রে জানা যায়।

আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এ ছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। তিনি বহু নাটক-সিনেমা ও টিভি শোতে অভিনয় করে অগণিত মানুষের ভালোবাসা কুড়িয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উনি আমার জানের দাদা, ফেক নিউজ বানাবেন না: কাদেরের নাতনি

আপডেট সময় ০৮:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০