ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীদের সবাই ক্ষতিগ্রস্ত হবে: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, যেসব দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। তেহরানে নিযুক্ত ফিলিস্তিনের হামাস ও ইসলামি জিহাদের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি আজ এ কথা বলেন।

আব্দুল্লাহিয়ান বলেন, এই অঞ্চলে ইহুদিবাদীদের কোনো স্থান নেই। যেসব আরব নেতা দখলদারদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে তারা নিজেরাও ক্ষতির শিকার হবে। কারণ এই দখলদার শক্তির সঙ্গে সম্পর্ক করার অর্থ হচ্ছে গোটা অঞ্চল অনিরাপদ করে তোলা।

ইসলামি ইরান ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখবে বলে তিনি ঘোষণা করেন। ইরানের এই কর্মকর্তা বলেন, ইসলামি প্রজাতন্ত্র একমাত্র ফিলিস্তিনকেই স্বীকৃতি দেয় এবং বায়তুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনের রাজধানী।

তিনি বলেন, গুটি কয়েক আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া শুরু করেছে তা হাস্যকর। এসব করে তারা কিছুই অর্জন করতে পারবে না।

এ সময় তিনি ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও কথা বলেন। আব্দুল্লাহিয়ান বলেন, ইসরায়েলের রাজনৈতিক প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে। তারা এখন রাজনৈতিক অচলাবস্থার সম্মুখীন। একই সঙ্গে প্রতিরোধ সংগ্রামীরা অনেক শক্তিশালী।

ইহুদিবাদীদের মধ্যে প্রতিরোধ সংগ্রামীদের বিষয়ে ভয় আগের চেয়ে বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীদের সবাই ক্ষতিগ্রস্ত হবে: ইরান

আপডেট সময় ০৭:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০