ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিচ্ছিন্ন দ্বীপে বিশ্বের ‘নিঃসঙ্গতম বাড়ি’!

আকাশ নিউজ ডেস্ক: 

বিচ্ছিন্ন এক দ্বীপে একটি মাত্র বাড়ি। চারিদিকে নীল জলরাশি। এমনই এক নয়ানাভিরাম জায়গার কয়েকটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেউ বলছেন, পৃথিবীতে এমন কোনও জায়গা নেই। শিল্পীর কল্পনায় ফোটোশপে তৈরি। কেউ বলছেন, আইসল্যান্ডে এমন জায়গার অস্তিত্ব রয়েছে। ছোট্ট ওই দ্বীপের একমাত্র বাড়িটিকে এখন বিশ্বের ‘নিঃসঙ্গতম’ তকমা দিয়েছেন নেটিজেনরা। কিন্তু সত্যিটা কী?

ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, আইল্যান্ডের দক্ষিণে এক বিচ্ছিন্ন এলাকায় এই দ্বীপটি অবস্থিত। দ্বীপটির নাম এলিডে। আইসল্যান্ডের দক্ষিণে ১৫ থেকে ১৮টি এমন ছোট ছোট দ্বীপ রয়েছে। এটি তারই একটি। কিন্তু বর্তমানে এই দ্বীপটি জনমানব শূন্য। এক সময় এখানে ৫টি পরিবার বাস করত। শেষ পরিবারটি ১৯৩০ সালে এই দ্বীপ ছেড়ে চলে যায়।

তবে এত মত ভেসে বেড়ালেও সত্যটা হচ্ছে, বাস্তবেই আইসল্যান্ডের এলিডে দ্বীপে এমন একটি বাড়ি রয়েছে। আর তার মালিক হল ‘এলিডে হান্টিং অ্যাসোসিয়েশন’। বাড়িটি আজ থেকে প্রায় ৭০ বছর আগে, ১৯৫০ সালে তৈরি করা হয়। এই অ্যাসোসিয়েশনের সদ্যসরা শিকার করতে গিয়ে এই বাড়িতে থাকেন। এই শিকারিরা সমুদ্রে ‘পাফিন’ পাখি শিকার করতে যান। ফলে বাস্তবেই এমন একটি দ্বীপ আর তাতে বিশ্বের ‘নিঃসঙ্গতম বাড়ি’ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিচ্ছিন্ন দ্বীপে বিশ্বের ‘নিঃসঙ্গতম বাড়ি’!

আপডেট সময় ১০:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০