ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়ে আয়রার সঙ্গে তাহসানের খুনসুটি, মিথিলার সঙ্গে খুশি ভক্তরাও

আকাশ নিউজ ডেস্ক: 

অনেকদিন পরে বাবাকে কাছে পেয়ে খুনসুটিতে মেতেছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান ও অভিনেত্রী মিথিলার মেয়ে আয়রা। বাবা-মেয়ের খুনসুটি দেখে শুধু মিথিলা নয়, অগণিত ভক্তরাও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে বাবা-মেয়ের খুনসুটির ঝলক পাওয়া গেল তাহসানের ইনস্টাগ্রাম পেজে। নানা রকম ফিল্টার লাগিয়ে ইংরেজিতে মজার মজার কথা বলছে ছোট্ট আয়রা। আর তাকে সমান তালে সঙ্গ দিয়েছে চলেছেন তাহসান। সাধারণত তাহসান স্বল্প কথার মানুষ বলেই পরিচিত অনুরাগী মহলে। তবে মেয়েকে পেয়ে যেন সবটাই ওলোট পালট। আয়রার সঙ্গে কিছু মুহূর্তের জন্য তিনিও ফিরে গেলেন শৈশবে।

বাবা-মেয়ের এই যুগলবন্দি দেখে হাসি ধরে রাখতে পারেননি মিথিলাও। তাহসানের পোস্টে হাসির ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাদের এ ভাবে দেখে কতটা খুশি অভিনেত্রী। এর পরেই তাহসান লেখেন, ‘সেন্স অফ হিউমার একদম আমার মতো’। তার কথায় সহমত পোষণ করেন মিথিলাও।

তাহসান-মিথিলার এই সংক্ষিপ্ত কথোপকথন দেখে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরাও। ছোট্ট আয়রাকেও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তারা।

কাজের জন্য মেয়েকে নিয়ে আপাতত ঢাকায় আছেন মিথিলা। বাংলাদেশের জি ফাইভের কাজ সেরে ক্রিসমাসেই কলকাতায় ফেরার কথা ছিল দু’জনের। কিন্তু আরও কয়েকটি কাজ চলে আসায় ঢাকাতেই থাকতে হবে তাদের। অন্য দিকে, তাহসানও ব্যস্ত রুটিন থেকে সময় বের করে মন ভরে সময় কাটাচ্ছেন আদরের মেয়ে আয়রার সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়ে আয়রার সঙ্গে তাহসানের খুনসুটি, মিথিলার সঙ্গে খুশি ভক্তরাও

আপডেট সময় ০৯:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০