ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী মারামারি নয়, খেলাটা উপভোগ করুন’; শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেফতার খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

আনসার আল ইসলামের ১ সদস্য আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকার কেরানীগঞ্জ থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. আলিমকে (২১) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

রাতে কেরানীগঞ্জের ঘাটারচর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন জানান, গত ৩০ সেপ্টেম্বর আনসার আল ইসলামের তিনজন শীর্ষ জঙ্গী সদস্যকে গ্রেফতার করে র‍্যাব-২। এরই ধারাবাহিকতায় পলাতক সদস্য আলিমকে আটক করা হয়। তিনি উগ্র ইসলামী জঙ্গীবাদী বই ও প্রচারপত্র নিজের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার কাজে নিয়োজিত ছিলেন।

তার সঙ্গে থাকা ইলেক্ট্রনিক ডিভাইস (হার্ড ডিস্ক) থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি মামুন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

আনসার আল ইসলামের ১ সদস্য আটক

আপডেট সময় ০৯:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০