ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২ বছরের মধ্যে চতুর্থবার! ফের মার্চে ভোট ইসরায়েলে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুই বছরের মধ্যে চতুর্থবার ভোট হতে চলেছে ইসরায়েলে। মঙ্গলবার পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে, আগামী মার্চ মাসে ফের নির্বাচন হবে দেশে। সমস্যার মূলে বাজেট। প্রধানমন্ত্রী সময়ের মধ্যে বাজেট পেশ করতে পারেননি। ফলে পার্লামেন্ট নতুন ভোটের সিদ্ধান্ত নেয়। সব ঠিক থাকলে ২০২১ সালের ২৩ মার্চ ভোট হবে ইসরায়েলে।

নেতানিয়াহুর নেতৃত্বে যে সরকার রয়েছে ইসরায়েলে তার প্রধান শরিক ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি। এই দলের সঙ্গে প্রধানমন্ত্রীর দল লিকুডের বরাবরই প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। গত বছর এপ্রিলে বহু বিতর্কের পর এই দুইটি দল একসঙ্গে জোট সরকার গঠন করেছিল। ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা পররাষ্ট্রমন্ত্রী বেনি গ্যানটজ। ইসরায়েলের রাজনীতিতে তিনি নেতানিয়াহুর কড়া সমালোচক বলেই পরিচিত। তবু তিনি জোটে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে। ঠিক হয়েছিল, ২০২১ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন তিনি।

কিন্তু এবারের বাজেট অধিবেশনে সুর কেটে যায়। গ্যানটজ চেয়েছিলেন ২০২০-২১ সালের বাজেট পেশ করুন নেতানিয়াহু। কিন্তু নেতানিয়াহু কেবলমাত্র ২০২০ সালের বাজেট পেশ করতে রাজি ছিলেন। তা নিয়েই শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত দুইটি দলই পার্লামেন্টে একটি বিল নিয়ে আসে। যা তাদের বাজেট পেশ করার জন্য আরো সময় দেবে। কিন্তু পার্লামেন্ট তা খারিজ করে দেয়। ফলে ফের নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়।

মার্চ মাসে নির্বাচন হলে তা নেতানিয়াহুর পক্ষে যথেষ্ট চিন্তার। এখনো তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে। ফেব্রুয়ারিতে বিচার শুরু হবে। অন্য দিকে নেতানিয়াহুর সবচেয়ে বড় সহায় ডেনাল্ড ট্রাম্প আর প্রেসিডেন্ট থাকবেন না। তারই মধ্যে করোনাকালে অর্থনীতি ভেঙে পড়েছে। স্বাস্থ্যের পরিকাঠামোর গলদ সামনে চলে এসেছে। সব মিলিয়ে নেতানিয়াহুর অবস্থা খুব ভালো নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২ বছরের মধ্যে চতুর্থবার! ফের মার্চে ভোট ইসরায়েলে

আপডেট সময় ০৮:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০