ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকাকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে: চীন ও রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যৌথভাবে বলেছেন, আমেরিকাকে নিঃশর্তভাবে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে।

সোমবার ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেছেন চীন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও যোগ দেন। ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।

বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বের হয়ে যাওয়া এবং কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করা। তিনি পরমাণু সমঝোতার শর্তগুলো পুরোপুরি বাস্তবায়ন করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান।

বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করে বলেছেন, আমেরিকাকে শর্ত ছাড়াই পরমাণু সমঝোতায় ফিরতে হবে এবং কোনওভাবেই তারা কোন রকমের পূর্ব শর্ত আরোপ করতে পারবে না।

তিনি আরও বলেন, “আমাদের মিত্ররা এবং আমরা সবাই এ ক্ষেত্রে অর্থবহ কাজ করতে চাই। এটি আমাদের সবার স্বার্থে প্রয়োজন।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমেরিকাকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে: চীন ও রাশিয়া

আপডেট সময় ০৫:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০