ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেল চুরি বন্ধ করে সেনা প্রত্যাহার করুন : আমেরিকাকে সিরিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় অবৈধভাবে সেনা মোতায়েন রেখে দেশটির তেল সম্পদ চুরি করার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দামেস্ক। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক উপদেষ্টা বাসিনা সাবান বলেছেন, অবিলম্বে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে।

লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে শাবান এ আহ্বান জানান। তিনি বলেন, আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর কি পদক্ষেপ নেন সেটি দেখার জন্য দামেস্ক অপেক্ষায় রয়েছে; তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে, সিরিয়া থেকে সব মার্কিন সেনা সরিয়ে নিতে হবে।

বাশার আসাদের এই উপদেষ্টা বলেন, সিরিয়ার জনগণ আমেরিকার নয়া প্রশাসনের কাছ থেকে তেমন একটা কিছু আশা করে না। কারণ, দীর্ঘদিন ধরে আমেরিকার রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের প্রশাসন মধ্যপ্রাচ্যের মানুষের জন্য দুর্ভোগ বয়ে এনেছে।

একইসঙ্গে বাসিনা শাবান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাবকে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফটের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই প্রস্তাবে সিরিয়ার ওপর মার্কিন দখলদারিত্বের বিরোধিতা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তেল চুরি বন্ধ করে সেনা প্রত্যাহার করুন : আমেরিকাকে সিরিয়া

আপডেট সময় ০৬:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০