ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

আমি যা করছি, জেনে-বুঝে করছি: পিয়া জান্নাতুল

আকাশ নিউজ ডেস্ক:   

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং এখন খুবই সাধারণ বিষয় হয়ে উঠেছে। তারকারা সাইবার বুলিংয়ের সবচেয়ে বড় শিকার। অনেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানান, কেউ কেউ বাধ্য হয়ে মামলা পর্যন্ত করেছেন। এবার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপক পিয়া জান্নাতুল। ফেসবুকে লাইভে এসে তিনি জানান, এখনই উপযুক্ত সময় এসব বন্ধ করার। যারা সাইবার বুলিং করেন তাদের উচিত এসব বাদ দিয়ে নিজের জীবনটাকে উন্নত করার চেষ্টা করা।

পিয়া আরও বলেন, অন্যের জীবনাচরণ আমার ভালো নাও লাগতে পারে। তাই বলে আমি কী তাদের বাজে কথা বলবো? উত্যক্ত করবো? এটা সবার দেশ। নিজের জীবনটাকে নিজের মতো পরিচালনা করার স্বাধীনতা সবার আছে। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মানুষ, তারপর আমি একজন নারী, এরপর আমি একজন বাঙালি, তারপর আমার পেশাগত কিংবা অন্যান্য পরিচয়।

প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন পিয়া। তবে স্বাভাবিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেননি তিনি। নিয়ম মেনে শরীরচর্চাও করছেন। এ নিয়ে অনেকে আপত্তিকর কথা বলেছেন, পিয়াকে নানা উদ্ভট পরামর্শও দিচ্ছেন। এ বিষয়ে লাইভে পিয়া বলেন, আমি যা করছি, জেনে-বুঝে করছি। এ বিষয়ে আমার প্রশিক্ষক আছে। দেশের বাইরে এ বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। আমাকে অযথা জ্ঞান দিতে আসবেন না। নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

আমি যা করছি, জেনে-বুঝে করছি: পিয়া জান্নাতুল

আপডেট সময় ১০:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০