ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

মঠবাড়িয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম করলেন স্বামী

আকাশ জাতীয় ডেস্ক:   

পিরোজপুরের মঠবাড়িয়ায় আফারজানা (১৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করছেন তার নেশাগ্রস্ত স্বামী বায়েজিদ হোসেন (২৪)।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

বায়েজিদ হোসেন ওই গ্রামের জাকারিয়া বাদলের ছেলে বায়েজিদ হোসেন (২৪)। আহত গৃহবধূ ফারজানা উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমীন আকনের মেয়ে। স্বজনরা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ওই গৃহবধূর বাবা রুহুল আমীন বলেন, এক বছর আগে প্রতিবেশী বায়জিদের সঙ্গে পারিবারিকভাবে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকে বায়জিদ নেশা করে ঘরে ফিরে ফারজানার সঙ্গে খারাপ আচরণসহ মারধর করতেন। সম্প্রতি ফারজানা স্বামীর বাড়িতে যাবেনা বলে জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বায়জিদ আমার বাড়িতে এসে ফারজানাকে কুপিয়ে জখম করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সোহেল রানা বলেন, ফারজানার মাথাসহ শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.মো. মাসুদুজ্জামান জানান, ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

মঠবাড়িয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম করলেন স্বামী

আপডেট সময় ০৬:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০