ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্কে অগ্নিকাণ্ডে ৮ করোনা রোগীর মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ করোনা রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের বয়স ৬৫ থেকে ৮৫’র মধ্যে।

শনিবার দেশটির সানকো ইউনিভার্সিটি হাসপাতালের করোনা ইনটেনসিভ কেয়ার ইউনিটে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন মেশিন দিয়ে করোনা আক্রান্ত রোগীদের থেরাপি দেয়া হচ্ছিল।দুর্ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। অন্য হাসপাতালে নেয়ার পর অপরজন মারা যায়।

বিস্ফোরণের সময় বিভিন্ন হাসপাতাল থেকে পাঠানো ১৪ করোনা আক্রান্ত রোগী ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডের পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ঘটনা অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি হিসাবে দেশটির ৭৪ শতাংশ ইনটেনসিভ কেয়ার ইউনিটে রোগী ভর্তি রয়েছে। যদিও মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, প্রতিটি হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, তুরস্কে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৯০ জন। মারা গেছেন ১৭ হাজার ৬১০ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তুরস্কে অগ্নিকাণ্ডে ৮ করোনা রোগীর মৃত্যু

আপডেট সময় ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০