ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রেলক্রসিং খোলা রেখে গেটম্যান ঘুমিয়ে ছিলেন: এসপি

আকাশ জাতীয় ডেস্ক:  

জয়পুরহাট সদরের পুরানাপৈলে বাস ও ট্রেনের সংঘর্ষের সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। আর গেটম্যানও ঘুমিয়ে ছিলেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকাল ৭টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে বাসের ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জয়পুরহাটের জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম ও ‍পুলিশ সুপার সালাম কবির।

এসময় সালাম কবির সাংবাদিকদের বলেন, রেলক্রসিং খোলা ছিল। গেটম্যান ঘুমিয়ে ছিলেন। রেলক্রসিং খোলা দেখে বাসচালক রেললাইন পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সৈকত বলেন, গেটম্যানের ভুলের কারণেই এতগুলো প্রাণ ঝড়ে গেল। রেলক্রসিং বন্ধ থাকলে এ দুর্ঘটনা ঘটতো না।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীগামী ৩২ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। বাসটি জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল।

পথে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে চলে আসে। এতে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে। নিহত ১২ জন বাসের যাত্রী ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

রেলক্রসিং খোলা রেখে গেটম্যান ঘুমিয়ে ছিলেন: এসপি

আপডেট সময় ১২:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০