ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিয়ের দুই মাসেই নেহা কাক্করের বেবি বাম্প, ছবি ভাইরাল!

আকাশ বিনোদন ডেস্ক :

গত ২৪ অক্টোবর প্রেমিক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড গায়িকা নেহা কাক্কর। আর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসেই গায়িকার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে।

আর সেই জল্পনার সূচনা নেহার ইচ্ছাতেই। হ্যাঁ, গায়িকা স্বামীর সঙ্গে ইনস্টায় একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, ‘খেয়াল রাখিয়া কর’।

এখনও দু’মাস হয়নি নেহার বিয়ের। এর মধ্যেই অন্তঃসত্ত্বা বলিউড গায়িকা? তাও বেবি বাম্পের ছবি প্রকাশ? বিস্মিত নেটিজেনরা। নেহার পোস্টের প্রতিক্রিয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ প্রশ্ন করেছেন, তাহলে কি বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা?

অবশ্য নেহার এই পোস্ট নতুন কোনও মিউজিক ভিডিওর প্রচারের কৌশলও হতে পারে। এমন কাজ আগেও করেছেন নেহা। সেই সময় তার সঙ্গী ছিলেন আদিত্য নারায়ণ। রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলের বাবা-মাকে নিয়ে নেহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আদিত্য। পরে জানা যায়, পুরোটাই শোয়ের প্রচারের জন্য করা হয়েছে। বর্তমানেও ইন্ডিয়ান আইডলের অন্যতম বিচারক নেহা।

একটি গানের ভিডিও করতে গিয়ে নেহা-রোহানের প্রেম। স্বল্প সময়ের প্রেমেই সারা জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার। করোনা পরিস্থিতিতে দিল্লিতে বসেছিল বিয়ের আসর। খুব বেশি মানুষ নিমন্ত্রিত না হলেও আয়োজনের কোনও কম ছিল না।

২০১৪ সাল থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন নেহা। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি শেয়ার করেছিলেন দু’জনে। ২০১৯ সালে তাদের প্রেম ভেঙে যাওয়া এবং মানসিক অবসাদের শিকার হওয়ার কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন নেহা।

কিন্তু করোনা কালেই নিজের জীবনসঙ্গীকে খুঁজে পান পপ তারকা। সেকথাও ইনস্টাগ্রামে জানাতে দ্বিধা করেননি তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

বিয়ের দুই মাসেই নেহা কাক্করের বেবি বাম্প, ছবি ভাইরাল!

আপডেট সময় ১১:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০