ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাস্তায় সন্তান প্রসব, ‘৯৯৯’ এ ফোন কলে প্রসূতি এবং নবজাতককে উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

৯৯৯’ এ এক পথচারী কলারের ফোন কলে রাস্তায় সন্তান প্রসব করা এক নারী ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পুলিশ।

বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯’-নম্বরে ফিরোজ নামে একজন কলার নারায়গঞ্জের রূপগঞ্জের গাউসিয়া ফ্লাইওভারের নীচে থেকে ফোন করে জানান, সেখানে রাস্তার এক পাশে একজন মানসিক ভারসাম্যহীন নারী(৪০) একটি সন্তান প্রসব করেছে। ওই নারীর রক্তক্ষরণ হচ্ছিল, নবজাতক ও প্রসূতি উভয়ই রাস্তার পাশে খোলা আকাশের নীচে পড়ে আছে। ইতিমধ্যে কিছু পথচারীর মধ্যে বাচ্চাটিকে কে নিয়ে যাবে সেটা নিয়ে বাদানুবাদ চলছিল। অথচ তাদের প্রসূতি ও নবজাতকের চিকিৎসার ব্যাপারে কোন আগ্রহ ছিল না।

‘৯৯৯’ তাৎক্ষনিকভাবে কলারের সাথে রূপগঞ্জ থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে রূপগঞ্জ থানার এস আই মেহেদী হাসান’ ৯৯৯’ কে ফোনে জানান তিনি ঘটনাস্থলে গিয়ে নবজাতক ছেলে সন্তান ও প্রসূতিকে উদ্ধার করে ভূলতা পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন তারা উভয়ই আশংকামুক্ত।

এ বিষয়টি জেলা সমাজ সেবা কার্যালয়ে জানানো হলেও তাদের পক্ষ থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আসেনি। তখন পর্যন্ত প্রসূতি ও নবজাতক পুলিশের ব্যবস্থাপনায় বেসরকারী হাসপাতালে অবস্থান করছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাস্তায় সন্তান প্রসব, ‘৯৯৯’ এ ফোন কলে প্রসূতি এবং নবজাতককে উদ্ধার

আপডেট সময় ০৪:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০