ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭৭ শতাংশ পাকিস্তানিই মনে করছেন দেশ চলেছে ভুল পথে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কোন পথে চলছে পাকিস্তান? গোটা বিশ্বে এমনিতেই সন্ত্রাসের আশ্রয়দাতা হিসেবে কোণঠাসা ইমরান খানের দেশ। জঙ্গি গোষ্ঠীগুলোকে আর্থিক মদদ দেয়ার অভিযোগে ঢুকতে হয়েছে এফএটিএফের ধূসর তালিকায়। এবার জানা যাচ্ছে, দেশের অধিকাংশ মানুষও মনে করছেন, পাকিস্তান চলছে একদম ভুল পথে। সাম্প্রতিক এক সমীক্ষায় এমন চিত্রই ওঠে এলো।

গবেষণা সংস্থা আইপিএসওস মঙ্গলবার প্রকাশ করেছে এই সমীক্ষার রিপোর্ট। গবেষণায় দেখা যাচ্ছে, ৭৭ শতাংশ পাকিস্তানিই মনে করছেন দেশ চলেছে ভুল পথে। মাত্র ২৩ শতাংশ মানুষের অবশ্য এখনো বিশ্বাস অটুট রয়েছে দেশের প্রশাসনের প্রতি। তারা মনে করছেন, কোনো সমস্যা নেই। দেশ একদম ঠিকঠাকই এগোচ্ছে। গত ১ থেকে ৬ ডিসেম্বর এক হাজারেরও বেশি মানুষের ওপর ওই সমীক্ষা চালানো হয়েছে। অবশ্য রাতারাতি যে পাকিস্তানি নাগরিকরা দেশের ভবিষ্যৎ নিয়ে এতটা হতাশ হয়ে পড়েছেন তা নয়।

গত বছরও এমন সমীক্ষা হয়েছিল। তখনো দেখা গিয়েছিল ৭৯ শতাংশ মানুষই মনে করছেন, দেশ ঠিক পথে চলছে না। অর্থাৎ দীর্ঘদিন ধরেই দেশের প্রশাসনের ওপর ক্ষোভ বাড়ছে পাকিস্তানের সাধারণ মানুষদের। দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে খুবই খারাপ তা মনে করছেন ৩৬ শতাংশ মানুষ। ৫১ শতাংশ অবশ্য এখনো সংশয়ে। তারা দেশের অর্থনীতি নিয়ে কোনো মতই দিতে পারেননি। যদিও সমীক্ষা থেকে দেখা গেছে, ইমরানের দেশের সব প্রদেশেই তীব্র সংকটে অর্থনীতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৭৭ শতাংশ পাকিস্তানিই মনে করছেন দেশ চলেছে ভুল পথে

আপডেট সময় ১০:১৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০