ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ নিহত ২

আকাশ জাতীয় ডেস্ক:  

নারায়ণগঞ্জ সদর উপজেলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ফতুল্লার রামারবাগ এলাকায় সোলায়মান ও সাইদ মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রামারবাগ এলাকার মামুনের ছেলে জিসান (৯) ও গার্মেন্ট শ্রমিক রাজ্জাক (৩২)। আহতরা হলেন-একই এলাকার পিয়ার আলীর ছেলে সাকিব (১০) ও খাইরুলের স্ত্রী সাইদা বেগম (৩৫)।

বাড়িওয়ালা সাইদের স্ত্রী আখি আক্তার জানান, সকাল সাড়ে ১০টায় বিকট শব্দে বাড়ির নিচ তলার ডান পাশের একটি রুমের নিচে সেপটিক ট্যাংক বিস্ফোরণ ঘটে। ট্যাংকির উপরের অংশ ভেঙে চূর্ণ হয়ে গেছে এবং রুমের দেয়াল ও দরজা ভেঙে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর বাড়ির পাশের সড়কের গলি দিয়ে চলাচলরত পথচারীরা হতাহত হয়। আহতদের তাৎক্ষণিক ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক জানান, আহতদের মধ্যে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এক নারীসহ দুজন।

Tag :
আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ নিহত ২

আপডেট সময় ০৯:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০