ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

ভারত রোহিঙ্গাদের তাড়াতে পারে না: জাতিসংঘ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ামার থেকে দেশটির সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে আসা রোহিঙ্গাদের ক্ষেত্রে ভারত সরকারের গৃহীত রোহিঙ্গা নীতির নিন্দা করেছে জাতিসংঘ। সোমবার এক বিবৃতি দিয়ে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, ভারত যেভাবে রোহিঙ্গাদের গণ-বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তা করা যায় না।

যেখানে রোহিঙ্গারা অত্যাচারের সম্মুখীন হচ্ছেন, সেই মায়ানমারেই তাঁদের ফিরতে বাধ্য করে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ভারতে এই মুহূর্তে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছেন এবং তাঁদের অনেককেই ভারত ইতোমধ্যে শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল হুসেইন এক বিবৃতিতে জানান, যে সময় রোহিঙ্গাদের নিজেদের দেশে তাঁদের উপর হিংসাত্মক আক্রমণ চলছে, সেই সময়ে রোহিঙ্গাদের বহিষ্কার করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, জাতিসংঘ তার নিন্দা করছে।

ভারতের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে হুসেইন বলেছেন, ভারত এই ভাবে গণ-বহিষ্কার করতে পারে না বা মানুষকে সেখানেই ফিরতে বাধ্য করতে পারে না, যেখানে গেলে তাঁদের অত্যাচারিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

ভারত রোহিঙ্গাদের তাড়াতে পারে না: জাতিসংঘ

আপডেট সময় ১১:৫২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭