ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ট্রাম্পের ঘনিষ্ট মিত্রের সমর্থন পেলেন জো বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান দলের অন্যতম নেতা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী বলে পরিচিত সিনেট সদস্য মিচ ম্যাককনেল।

সোমবার ইলেকটোরাল কলেজের আনুষ্ঠানিক ভোটে বাইডেন চূড়ান্তভাবে বিজয় লাভ করার পর তাকে অভিনন্দন জানান ট্রাম্পের এ ঘনিষ্ঠ মিত্র।

সিনেটে ম্যাককনেল বলেন, ‘আমি ৩ নভেম্বরের নির্বাচনে ভিন্ন ফলাফল আশা করেছিলাম। কিন্তু কথা বলেছে ইলেকটোরাল কলেজ। তাই আজ আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাতে চাই।’

ম্যাককনেল জানান, তিনি বাইডেনকে ফোন করেও অভিনন্দন জানিয়েছেন এবং তারা দু’জন একসঙ্গে কাজ করবেন বলে সম্মত হয়েছেন। বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারসিকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

নির্বাচনে ডেমোক্র্যাট দল ৩০৬টি ও রিপাবলিকান দল ২৩২টি ভোট পেয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো নির্বাচনের ফলাফল মেনে নিতে সম্মত হননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার ট্রাম্পের ঘনিষ্ট মিত্রের সমর্থন পেলেন জো বাইডেন

আপডেট সময় ০১:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০