ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের কাবুলে আবারও বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবারে হওয়া এই হামলায় কাবুলের ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মহেবী নিহত হয়েছেন। এই নিয়ে এক মাসের ব্যবধানে চতুর্থ বারের মতো বোমা হামলার ঘটনা ঘটল অঞ্চলটিতে। খবর রয়টার্সের।

কাবুলের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত হামলাকারীরা মাহবুবুল্লাহর গাড়ির সঙ্গে একটি স্টিকি বোমা যুক্ত করে দিয়েছিলেন। যেটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। বিস্ফোরণের সময় ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ তার নিরাপত্তারক্ষীদের নিয়ে ভ্রমণ করছিলেন। এ ঘটনায় তার দুই নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। তবে এই হামলায় দায় এখনও কোনো জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি।

এই হামলায় তিন আগে গেল ১২ নভেম্বর কাবুলের বিমানবন্দরকে লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলা চালানো হয়। যেই হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়।

এর আগে গেল ৩ নভেম্বর কাবুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালায় একদল বন্দুকধারী। হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়। নিহতের অধিকাংশই শিক্ষার্থী। এই বর্বর হামলার কিছুদিন যেতে না যেতেই ২১ নভেম্বর কাবুলে দফায় দফায় রকেট হামলায় আরো কমপক্ষে ৮ বেসামরিক নাগরিক নিহত হন।

এদিকে আফগান শান্তি আলোচনা কাতার থেকে আফগানিস্তানে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি বলেছেন, পরবর্তী দফার যেন আলোচনা আফগানিস্তানের কোনো স্থানে অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত

আপডেট সময় ০৪:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০