ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

যুক্তরাষ্ট্রের ইলেক্টরাল কলেজ থেকে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় সুনিশ্চিত করা হয়েছে। এ প্রসঙ্গে বাইডেন বলেন, ‘জনগণের ইচ্ছের বিজয় হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিবিসি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনের বিজয়ের ‘বৈধতা’ নিয়ে প্রশ্ন তোলার পর সোমবার (১৪ ডিসেম্বর) এর কড়া জবাব দেন বাইডেন।

প্রতিটি অঙ্গরাজ্যের ইলেক্টরাল ভোট গণনা শেষে বিজয় নিশ্চিত হওয়ার ঘোষণা দেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাইডেন।

এ ঘোষণার পর এক বক্তব্যে বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র পরীক্ষা এবং ঝুঁকির মুখে পড়েছিল। তবে এবার তা অদম্য, বিশুদ্ধ ও শক্তিশালী হওয়ার প্রমাণ দিলো। ’

নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকার করায় তিনি ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘এখন পৃষ্ঠা উল্টানোর সময় এসেছে। ’

আনুষ্ঠানিক এ ঘোষণার মধ্য দিয়ে বাইডেনের হোয়াইট হাউসে আগমন সুনিশ্চিত হলো।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের নিয়ম অনুযায়ী, ভোটাররা ‘ইলেক্টর্স’দের ভোট দিয়ে থাকেন। এর কয়েক সপ্তাহ পর ইলেক্টর্সরা প্রার্থীদের ভোট দেন। বাইডেন ইলেক্টরাল কলেজের ৩০৬টি ভোট বাগিয়ে নিয়েছেন, অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট। ৫৩৮ ইলেক্টরের সমন্বয়ে ইলেক্টরাল কলেজে গঠিত। নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীকে ২৭০ বা এর বেশি ভোট পেতে হয়। সেদিক থেকে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন বাইডেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাইডেন

আপডেট সময় ০১:৩১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০