ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরবে আবারও তেল ট্যাংকারে হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সৌদি আরবের জেদ্দায় একটি তেলের ট্যাংকারে হামলা চালানো হয়েছে। তবে হামলায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ২২ জন নাবিকের সবাইকে কোনোরকম জখম ছাড়াই উদ্ধার করা হয়েছে। জাহাজটির যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে, সেথান থেকে কিছু তেল বেরিয়ে এসেছে।

আজ সোমবার শিপিং কোম্পানি হাফনিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাটির পেছনে বাইরের কোনো সূত্রের যোগ থাকতে পারে। সিঙ্গাপুরের পতাকাবাহী ওই জাহাজে ৬০ হাজার টন পেট্রল ছিল।

এর আগে ২৫ নভেম্বর সৌদি আরবের শুকাইক বন্দরেও হামলা চালানো হয়। সৌদি কর্তৃপক্ষ এসব হামলার জন্য ইয়েমেনের হুতি ব্রিদ্রাহীদের দায়ী করে আসছে। ইয়েমেনে হুতি ব্রিদ্রাহীদের দমনের জন্য সৌদি আরবের নেতৃত্বে কয়েক বছর ধরে লড়াই চলছে।

আজ হাফনিয়া তাদের ওয়েবসাইটে বলেছে, স্থানীয় সময় আনুমানিক রাত ১২টা ৪০ মিনিটে জেদ্দা ছাড়ার সময় অজ্ঞাত স্থান থেকে হামলার শিকার হয় বিডব্লিউ রাইন জাহাজটি। এতে জাহাজে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এ ছাড়া সৌদি আরবের পক্ষ থেকেও এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৌদি আরবে আবারও তেল ট্যাংকারে হামলা

আপডেট সময় ০৪:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০