ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কুয়াকাটায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

বিয়ের প্রলোভন দেখিয়ে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে নিয়ে এক নারীকে (১৮) ধর্ষণের অভিযোগে মহিপুর থানায় মামলা হয়েছে। রবিবার নির্যাতনের শিকার নারী বাদী হয়ে প্রেমিক পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের আল আমিন (২০) ও তার সহযোগী শামিমকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করে। পুলিশ এ ঘটনায় দুই নং আসামি হোটেল মালিকের ছেলে শামিমকে গ্রেফতার করেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার ওই নারীর সাথে সাত মাস ধরে মোবাইলে প্রেম চলছিলো মহিপুরের আল আমিনের। প্রেমের সূত্র ধরে শনিবার বিকালে কুয়াকাটার আবাসিক হোটেলের ১০৪ নং কক্ষে ওই নারীকে নিয়ে যায় আল আমিন। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক মেলামেশা করে সে। পরবর্তীতে বিষয়টি উভয়ের পরিবার জেনে গেলে হোটেলে বসে অভিভাবকদের উপস্থিতিতে ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করে আল আমিন। এর আগেও ওই হোটেলে নিয়ে তার সাথে শারীরিক মেলামেশা করে।

এ ঘটনায় ওই নারী থানায় মামলা দায়ের করলে দুই নং আসামী হোটেল মালিকের ছেলে শামিমকে গ্রেফতার করে পুলিশ। তাকে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ও ওই নারীর ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী প্রেরণ করা হয়েছে। মূল অভিযুক্ত আল আমিন ঘটনার পরই পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

কুয়াকাটায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

আপডেট সময় ১১:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০