ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিড়াল পেল সম্পত্তির ভাগ!

আকাশ নিউজ ডেস্ক:  

সন্তান বা নিকট আত্মীয়রা উত্তরাধিকার হিসেবে সম্পত্তির ভাগ পেয়ে থাকেন। কিন্তু ফরাসি এক ব্যক্তি তার সম্পত্তির (অর্থের) ভাগ বিড়ালকেও দিয়েছেন। সম্প্রতি তিনি উইল করে কিছু বিড়ালকে তার অর্থের ভাগ দেন।

এই বিড়ালগুলো রাশিয়ার স্টেট হার্মিটেজ মিউজিয়ামের বেজমেন্টে বাস করে। সেন্ট পিটার্সবার্গের এ জাদুঘরের বেজমেন্টে প্রায় ৫০টি বিড়ালের বাস। বিড়ালগুলোর পরিচর্যা করেন জাদুঘরের কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা। বিড়ালের পরিচর্যার জন্য বিভিন্ন সময়ে অনুদান পেয়ে থাকে জাদুঘর কর্তৃপক্ষ। তবে বিড়ালগুলোর জন্য এই প্রথম কেউ জমি দান করলেন। কিন্তু তিনি তার নাম প্রকাশ না করতে জাদুঘর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।

এ বিসয়ে জাদুঘরের সাধারণ পরিচালক মিখাইল পিওট্রভস্কি বলেন, ফরাসি ওই নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি তার উইলে সম্পত্তির কিছু অংশ বিড়ালগুলোর নামে লিখে দিয়েছেন। এটা তিনি বিড়ালগুলোর প্রতি ভালোবাসা থেকেই করেছেন।

পরিচালক জানান, ‘এই সম্পত্তি টাকার অঙ্ক খুব বেশি না হলেও, উইলে সম্পত্তির ভাগ দেওয়া তো একটি অসাধারণ ব্যাপার। তিনি উইল লেখার পর তার আইনজীবী আমাদের সাথে যোগাযোগ করেছেন। প্রক্রিয়াটি কিছুটা জটিল হলেও এটি অনন্য উদাহরণ নয় কি?’

ফরাসি এ দাতার সম্পত্তির অর্থ দিয়ে বিড়ালগুলোর বসবাসের স্থানের উন্নয়নের জন্য জাদুঘরটির বেজমেন্টের সংস্কার করা হবে বলে জানান তিনি।

সম্রাজ্ঞী এলিজাবেথের শাসনকাল থেকেই জায়গাটিতে বিড়ালদের বসবাস। ১৭৪১ – ১৭৬১ সাল পর্যন্ত রাশিয়ার শাসক ছিলেন সম্রাজ্ঞী এলিজাবেথ। অর্থাৎ আড়াইশো বছরেরও বেশি সময় ধরে জায়গাটি বিড়ালদের আবাসস্থল। জাদুঘরটির প্রতিষ্ঠাতা রাশিয়ার আরেক সম্রাজ্ঞী ক্যাথেরিন দ্য গ্রেট। তিনি বিড়ালগুলোকে জাদুঘরের আর্ট গ্যালারির অভিভাবকের মর্যাদা দিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিড়াল পেল সম্পত্তির ভাগ!

আপডেট সময় ১১:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০