ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফ্রান্সে ম্যাক্রোঁবিরোধী বিক্ষোভে আটক ১৫০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ফ্রান্সে নতুন নিরাপত্তা বিলের কারণে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভ থেকে প্রায় দেড়শ মানুষকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশকে বেশি ক্ষমতা ও সুরক্ষা দেওয়া বিলটি বাতিলের দাবিতে দেশটি রাজধানী প্যারিসে শনিবার বৃষ্টিভেজা রাস্তায় বিক্ষোভে নামেন কয়েক হাজার মানুষ। কিন্তু অতিরিক্ত পুলিশ বিক্ষোভের মধ্যে ঢুকে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে দেড়শ জনকে আটক করা হয়।

এ তথ্য জানিয়েছেন ফ্রেঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডার্মানিন।

আগের বিক্ষোভগুলোতে দোকানপাট ও গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলাকারীদের ধরতে বিক্ষোভের ভেতর পুলিশ ঢোকে বলে দাবি কর্তৃপক্ষের।

নতুন প্রস্তাবিত ওই বিল অনুযায়ী, পুলিশের জন্য ক্ষতিকর হয় এমন ছবি ও ভিডিও করা যাবে না। ইতোমধ্যে সংসদের নিম্নকক্ষে বিলটি পাস হয়েছে। বিলটি গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন ও পুলিশের নিষ্ঠুরতা বাড়াবে উল্লেখ করে লোকজন ওই বিক্ষোভ শুরু করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সে ম্যাক্রোঁবিরোধী বিক্ষোভে আটক ১৫০

আপডেট সময় ০৫:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০