ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

নারীকে অসম্মানের প্রতিবাদে ছবিটি করা, নাড়া দেবে বিবেকে : শাকিব

আকাশ বিনোদন ডেস্ক : 

বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত অনন্য মামুনের বহুল প্রতীক্ষিত ছবি ‘নবাব এলএলবি’। এরই মধ্যে অনলাইনে মুক্তি পাওয়া ছবির দুটি গান ও ট্রেলার দর্শক মহলে প্রশংসিত হয়েছে।

ছবিটি নিয়ে দারুণ আশাবাদী ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। প্রচারণার অংশ হিসেবে এক ভিডিও বার্তায় ছবিটি দেখতে সব শ্রেণির দর্শকদের আহ্বান জানিয়েছেন তিনি। শাকিব বলেন, ‘আমি ভীষণ আনন্দিত যে- ট্রেলার তোমাদের অনেক ভালো লেগেছে। তোমরা যারা দেশে আছ, দেশের বিভিন্ন জায়গা থেকে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, মিডল ইস্টের বিভিন্ন জায়গা থেকে, ইউএস থেকে, আফ্রিকা থেকে ও বিভিন্ন দেশ থেকে ট্রেলারের এত চমৎকার রিভিউ আসছে, এটা দেখে আমি সত্যিই খুব আনন্দিত।’

তিবি আরও বলেন, এই করোনা মহামারির মধ্যে আসলে আমি চেষ্টা করেছি, সমস্ত স্বল্পতার মধ্যে…! ধর্ষণ বেড়ে যাচ্ছে, নারী নির্যাতন বেড়ে যাচ্ছে, তো তারই একটা প্রতিবাদ স্বরূপ ‘নবাব এলএলবি’ ছবিটা আমি করেছি। সেইসঙ্গে যাদের বিবেক এখনো মারা যায়নি, বিবেকে একটু নাড়া দেবে এই ছবিটি।

উল্লেখ্য, সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে শাকিব, মাহি ও স্পর্শিয়া ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু ও আনোয়ারসহ আরও অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

নারীকে অসম্মানের প্রতিবাদে ছবিটি করা, নাড়া দেবে বিবেকে : শাকিব

আপডেট সময় ০৯:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০