ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মরক্কোর কাছে ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তির দুদিনের মাথায় মরক্কোর কাছে একশ’ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, অস্ত্র বিক্রির জন্য ইতোমধ্যে কংগ্রেসে প্রস্তাব দিয়েছেন ট্রাম্প প্রশাসন। এই প্রস্তাবের মধ্যে যুক্তরাষ্ট্র নির্মিত চারটি ড্রোন ছাড়াও রয়েছে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম গোলাবারুদ।

প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্ততায় গেল চার মাসে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তি করে ইসরায়েল। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবিলায় আরব দেশগুলোকে ইসরায়েল ঘনিষ্ঠ করে তুলছে ট্রাম্প প্রশাসন। তিনটি আরব দেশের দেখানো পথে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির আওতায় চতুর্থ আরব দেশে হিসেবে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার চুক্তি স্বাক্ষর করে মরক্কো।

মরক্কো ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি স্বাক্ষরের পর বৃহস্পতিবার এর প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম সাহারার বিতর্কিত ভূমিতে মরক্কোর সার্বভৌমত্বকে ওয়াশিংটন স্বীকৃতি দেওয়ার পর ওই চুক্তিতে সম্মত হয় দেশটি। তবে এই চুক্তির নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মরক্কোর কাছে ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে ট্রাম্প

আপডেট সময় ০৮:৩২:১০ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০