ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিষেধাজ্ঞা দিলে ইউরোপ-আমেরিকা সবাই ক্ষতিগ্রস্ত হবে: এরদোয়ান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান তার দেশের বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপের নিষেধাজ্ঞার নিন্দা করে বলেছেন, এই নিষেধাজ্ঞার কারণে দুইপক্ষই ক্ষতিগ্রস্ত হবে; এতে কেউ লাভবান হবে না।

শুক্রবার তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একে পার্টির সদস্যদের এক সমাবেশে তিনি একথা বলেন। এরদোয়ান বলেন, আমেরিকা ও ইউরোপের সঙ্গে তুরস্কের সম্পর্ক নষ্ট করা ঠিক হবে না।

এসময় তিনি ইউরোপ ও আমেরিকার রাজনীতিকদের তুর্কি-বিরোধী প্রভাবশালী লবি ভেঙে দেওয়ার আহ্বান জানান।
এরদোয়ান বলেন, এমন কোনও সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।

বৃহস্পতিবার এক সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে একমত হন। পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান করতে গিয়ে তুরস্ক প্রতিবেশী গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এ ঘটনায় ফ্রান্সের মতো ইউরোপের প্রভাবশালী দেশের সঙ্গেও তুরস্কের দ্বন্দ্ব দেখা দিয়েছে।

এদিকে, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্কের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা নিয়েছে তার সমালোচনা করেছেন এরদোয়ান। তিনি বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা ন্যাটো সদস্য দেশের জন্য অপমানজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিষেধাজ্ঞা দিলে ইউরোপ-আমেরিকা সবাই ক্ষতিগ্রস্ত হবে: এরদোয়ান

আপডেট সময় ১২:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০