ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা আর নেই। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় বেলজিয়ামের আলেস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি…রাজিউন)।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আহমেদ সাজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, সাজার মৃত্যু বেলজিয়াম বিএনপিতে যে গভীর শূন্যতার সৃষ্টি করল তা সহজে পূরণ হওয়ার নয়। বেলজিয়াম বিএনপিকে মজবুত ও সুসংগঠিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। মরহুম আহমেদ সাজার গতিশীল নেতৃত্বের কারণেই বেলজিয়ামে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল সংখ্যক মানুষ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছিলেন। শহীদ জিয়ার নীতি ও আদর্শই ছিল আহমেদ সাজার রাজনীতির মূল প্রেরণা। আহমেদ সাজার রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা আর নেই

আপডেট সময় ১১:৩৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০