ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মৃত্যুর আগে প্রতিবেশীদের জন্য ৬৩ কোটি টাকা রেখে গেলেন এই নারী

আকাশ নিউজ ডেস্ক:  

৮০ বছর বয়সী এক নারী মারা যাওয়ার পর তার কমিউনিটির লোকজন জানতে পারলেন যে, তিনি মৃত্যুর আগে প্রতিবেশীদের জন্য সাড়ে ৭ মিলিয়ন ডলারের সম্পত্তি রেখে গেছেন। বাংলাদেশি মুদ্রায় যা ৬৩ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা (ডলার প্রতি ৮৪.৭৪ টাকা ধরে)।

জার্মানিতে এ ঘটনা ঘটেছে। জার্মানির ওয়াল্ডসোমের ওয়েপফারডেন জেলায় বাস করতেন ওই নারী। তার নাম রিনেট বুডেল। তার স্বামীর নাম আলফ্রেড বুডেল।

আলফ্রেড ছিলেন স্টক এক্সচেঞ্জের একজন সফল এবং সক্রিয় ব্যবসায়ী ছিলেন। তিনি ২০১৪ সালে মারা যান। রিনেট বুডেল ২০১৬ সাল থেকে ফ্রাঙ্কফুর্টে একটি নার্সিংহোমে সেবা গ্রহণ করছিলেন। ২০১৯ সালে তিনি ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

কিন্তু তখনও তার প্রতিবেশীরা ওই দানের কথা জানতেন না। পরে ২০২০ সালের এপ্রিলে তারা জানাতে পারেন, রিনেট তাদের ব্যাংক-ব্যালান্স, শেয়ার এবং দামি সব সম্পত্তি দান করে গেছেন।

রেনেটের বোন অর্থাৎ রেনেটের প্রকৃত উত্তরাধিকারী ইতোমধ্যেই মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম হেসেনসচাউ।

রেনেটের এই সম্পত্তি দানের বিষয়টি বেশ অবাক করেছে স্থানীয় কর্তৃপক্ষকে। স্থানীয় মেয়র বার্নড হেইন বলেন, আমি প্রথমে ভেবেছিলাম, এটি এত সহজ নয়, কিছু একটা ঠিক নেই।

ওই নারীর রেখে যাওয়া সম্পত্তি কোথায়-কীভাবে কাজে লাগানো হবে সে বিষয়ে মেয়র হেইন বলেন, সাইক্লিংয়ের জন্য রাস্তা, ভবন এবং একটি কিন্ডারগার্টেনের জন্য অর্থের প্রয়োজন। যেখানে বাসিন্দারা স্থানীয় শিশুদের জন্য বহিরাঙ্গন পুল, গণপরিবহন ও সুযোগসুবিধায় ব্যয় করতে চাইছেন এই অর্থ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

মৃত্যুর আগে প্রতিবেশীদের জন্য ৬৩ কোটি টাকা রেখে গেলেন এই নারী

আপডেট সময় ১০:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০