ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোনারগাঁয়ে ৯ দিন পর শিশুর অর্ধগলিত বস্তাবন্দী লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় একটি কোম্পানির রান্না ঘর থেকে নিখোঁজের ৯ দিন পর জিসান (৭) নামের এক শিশুর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ ওই শিশুর লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় ইলিয়াস শেখের ছেলে জিসান গত পহেলা ডিসেম্বর দুপুরে নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন সোনারগাঁ থানায় নিহতের বাবা ইলিয়াস শেখ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরীর পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার পরও নিখোঁজ জিসানকে উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার সকালে একটি মিলের রান্না ঘর থেকে অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার -খ -অঞ্চল মো. খোরশেদ আলম, সোনারগাঁ থানার কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম ও তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ।

পুলিশ আরো জানান, বিআর স্পিনিং মিলের বাবুর্চি খালেদা রান্না ঘরে দুর্গন্ধ পেয়ে মিল কর্তৃপক্ষকে জানায়। পরে কারখানা কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে। ঘটনাটি জানানোর পর বাবুর্চি খালেদা মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যায়।

নিহত জিসানের বাবা ইলিয়াস শেখ জানান, বাড়ির পার্শ্ববর্তী একটি শিল্প প্রতিষ্ঠানে তিনি মালি হিসেবে কাজ করেন। তার কোন শত্রু নেই। কিভাবে কি হলো জানেন না। তবে তার ছেলের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টন্তমূলক শাস্তি চাই।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোনারগাঁয়ে ৯ দিন পর শিশুর অর্ধগলিত বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট সময় ১১:০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০