ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আম্বানির পরিবারে নতুন সদস্য

আকাশ নিউজ ডেস্ক: 

পুত্র সন্তানের জন্ম দিলেন শিল্পপতি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির স্ত্রী শ্লোকা আম্বানি। বৃহস্পতিবার এ তথ্য জানানো হয় পরিবারের পক্ষ থেকে।

আম্বানি পরিবারের মুখপাত্র জানিয়েছেন, ‘প্রথমবার ঠাকুরদা ও ঠাকুমা হওয়ার খবরে আনন্দিত নীতা ও মুকেশ আম্বানি। ধিরুভাই আম্বানি ও কোকিলাবেন আম্বানির প্রপৌত্রকে আম্বানি পরিবারে তারা স্বাগত জানিয়েছেন। আজ মুম্বাইয়ে এক পুত্র সন্তানের বাবা-মা হলেন শ্লোকা ও আকাশ আম্বানি। মা ও শিশু দুজনেই ভালো আছে। নবজাতকের আবির্ভাবে মেহতা ও আম্বানি পরিবার অপার আনন্দে বিভোর হয়েছেন।’

এ দিন নবজাতকের আবির্ভাবে উচ্ছ্বসিত মুকেশ আম্বানি নিজের টুইটার হ্যান্ডেলে সুখবর প্রকাশ করেন। সঙ্গে পোস্ট করেছেন নাতির সঙ্গে নিজের ছবিও।

২০১৯ সালের ৯ মার্চ আকাশ ও শ্লোকা আম্বানির বিয়ে হয়। বর্ণাঢ্য বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক সেক্রেটারি জেনারেল বান কি-মুন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার ও তার স্ত্রী চেরি ব্লেয়ার, গুগল সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফ্ট সিইও সত্য নাদেলা-সহ রাজনীতি ও সিনেমা জগতের একঝাঁক তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আম্বানির পরিবারে নতুন সদস্য

আপডেট সময় ১০:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০