ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছিনতাইকারীকে জাপটে ধরে ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রের

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর আব্দুল্লাহপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিসান হাবিব নামে সদ্য এসএসসি পাস করা এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, রাতে এয়ারপোর্ট থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন জিসান। আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে বাস থামার পর জানালা দিয়ে এক ছিনতাইকারী তার ফোন টান দিয়ে দৌড় দেয়। জিসান বাস থেকে নেমে ছিনতাইকারীর পেছনে পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে জিসান ছিনতাইকারীকে জাপটে ধরে।

ওসি তপন চন্দ্র আরও বলেন, এ সময় ছুরি দিয়ে জিসানকে এলোপাথাড়ি কুপিয়ে ওই ছিনতাইকারী পালিয়ে যায়। ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়ে জিসান মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনসুর আলী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিসানের মামাতো ভাই উত্তরা-পশ্চিম থানায় একটি মামলা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছিনতাইকারীকে জাপটে ধরে ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রের

আপডেট সময় ০৬:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০