ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তাইওয়ানের সঙ্গে সব সামরিক সম্পর্ক ছিন্ন করুন : যুক্তরাষ্ট্রকে চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

তাইওয়ানের সঙ্গে সামরিক সম্পর্কের পরিণতির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেন গুয়াং বলেছেন, তাইওয়ানের কাছে ২৮ কোটি ডলারের মার্কিন অস্ত্র বিক্রির পদক্ষেপ ‘এক চীন’ নীতির বিরোধী।

তিনি আরও বলেছেন, এ ধরণের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ককে আরও বেশি খারাপ করবে এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা ঝুঁকির মুখে ঠেলে দেবে। চীন সরকার তাইওয়ানকে সেদেশের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। এর আগেও দেশটি তাইওয়ানের কাছে কোনো ধরণের অস্ত্র বিক্রির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। বেইজিং বলেছে, তাইওয়ানের সঙ্গে সব ধরণের সামরিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

গত চার দশকে তাইওয়ানের কাছে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা তাইওয়ানের কাছে জঙ্গিবিমানসহ আরও অত্যাধুনিক অস্ত্র বিক্রি করতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর চীন এ প্রতিক্রিয়া দেখাল। ট্রাম্পের শাসনামলে চীন ও আমেরিকার মধ্যে সম্পর্কে উত্তেজনা অনেক বেড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তাইওয়ানের সঙ্গে সব সামরিক সম্পর্ক ছিন্ন করুন : যুক্তরাষ্ট্রকে চীন

আপডেট সময় ০৫:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০