ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’

আকাশ বিনোদন ডেস্ক :  

আগামী শুক্রবার দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। ঢাকাই ছবির জনপ্রিয় তারকা পরীমণি ও সিয়াম আহমেদ জুটির প্রথম এই ছবিটি দেশের ২৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

জানা গেছে, ঢাকার মধ্যেস্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, আনন্দ এবং সৈনিক ক্লাবে মু্ক্তি পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’। এই ছবির মাধ্যমেই করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শ্যামলী সিনেপ্লেক্স ফের চালু হচ্ছে।

চয়নিকা গণমাধ্যমকে জানিয়েছেন, নানা কারণে বিশ্বসুন্দরী আমার কাছে বিশেষ। প্রথমত, প্রথম নির্মাণ এটি। দ্বিতীয়ত, সিয়াম-পরী এই ছবির মাধ্যমেই জুটি হয়ে পর্দায় আসছেন। এছাড়া আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু ও মনিরা মিঠুর মতো বড় মাপের অভিনেতারা অভিনয় করেছেন এই ছবিতে।

ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’দেশব্যাপী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। বিভিন্ন চরিত্রে ছবিটিতে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, হীরা, সুজন ও সীমান্তসহ আরো অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’

আপডেট সময় ১১:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০