ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৩ মামাকে কুপিয়ে জখম

আকাশ জাতীয় ডেস্ক:  

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৩ মামাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে স্থানীয় বখাটেরা। এ ঘটনায় পুলিশ দুজন অভিযুক্তকে আটক করেছে।

বুধবার সকালে উপজেলার খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।

হামলায় আহতরা হলেন-ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের হাসেম আলী শরীফের ছেলে জাকির শরীফ (৪০), জাহাঙ্গীর শরীফ (৫০) ও লিটন শরীফ (২৮)।

জানা যায়, ৩ দিন আগে জাহাঙ্গীর শরীফের এক ভাগ্নি খুলনা থেকে তাদের বাড়িতে বেড়াতে আসেন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় অন্য তিনটি মেয়ের সাথে গ্রামে ঘুরতে বের হয় সে। তখন স্থানীয় কিছু বখাটে তাদের তাড়া করলে তারা পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। পরবর্তী সময়ে তার মামারা বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাদের দেখে নেওয়ার হুমকি দেয় বখাটেরা।

বুধবার সকালে জাকির, জাহাঙ্গীর ও লিটন কাজের জন্য বাইরে বের হলে ৮-১০ জন বখাটে হাতুড়ি, লোহার শাবল এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। পরে গুরুতর আহত তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

পিরোজপুর জেলা হাসাপাতালের চিকিৎসক ডা. রানা সাহা জানান, আহতদের মধ্যে একজনের মাথায় জখম আছে এবং অন্যদের মারধর করা হয়েছে। আহত সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় মোস্তফা ও মালেক নামে দুজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৩ মামাকে কুপিয়ে জখম

আপডেট সময় ১০:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০