ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভালো কাজে বাধা আসবেই: তাপস

আকাশ জাতীয় ডেস্ক:  

ভালো কাজ করতে গেলে বাধা আসবেই বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনের সময় হাজারীবাগে কালু নগর স্লুইস গেট এলাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা ওয়াসা থেকে খালগুলো সিটি করপোরেশনকে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা জানেন প্রতি বুধবার আমি বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বের হই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার খালগুলোকে আমরা এ মৌসুমেই পরিষ্কার এবং দখলমুক্ত করতে চাচ্ছি। যার ফলশ্রুতিতে গত সপ্তাহে আমরা জিরানী খাল পরিদর্শন করেছি। আজ আদি বুড়িগঙ্গার কালুনগর খাল পরিদর্শন করেছি। আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। প্রাথমিক পর্যায়ে আমরা খালগুলো পরিষ্কার করার পাশাপাশি সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করবো। পরবর্তীতে এসব স্থানে আমরা নান্দনিক পরিবেশ তৈরি করবো। আদি বুড়িগঙ্গা চ্যানেল নিয়ে আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে, আমরা এখানে হাতিরঝিলের মতো কিংবা তার চেয়েও উন্নত পরিবেশ সৃষ্টি করতে চাই।

খালগুলো দখল উচ্ছেদ করতে কতো সময় লাগতে পারে এমন প্রশ্নের উত্তরে ডিএসসিসি মেয়র বলেন, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন ব্যাপক কর্মযজ্ঞ আমাদের গ্রহণ করতে হয়েছে। আমরা বসে নেই প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি। আমাদের প্রাথমিক প্রতিকূলতা হলো খালগুলোতে বর্জ্য ফেলে বন্ধ করে দেওয়া হয়, এতে পানির প্রবাহ থাকে না। এজন্য আমরা আগামী বর্ষা মৌসুমের আগেই খালগুলো পূর্ণ পরিষ্কার এবং যেখানে সীমানা নির্ধারণ করে বেড়া দেওয়া প্রয়োজন, সেগুলো করবো। ১০ ফুট উঁচু করে আমরা বেড়া দিচ্ছি যাতে করে আর বর্জ্য ফেলা না যায়। এরপর দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করবো, যেন মানুষ বর্জ্য ফেলা থেকে বিরত থাকে এবং বিনোদনের পরিবেশ সৃষ্টি হয়।

অবৈধভাবে দখল উচ্ছেদ বিষয়ে দৃঢ়তা প্রকাশ করে দক্ষিণ সিটির মেয়র তাপস বলেন, আপনারা লক্ষ্য করেছেন আমরা সব ধরনের বর্জ্য অপসারণ করছি। খাল থেকে যেমন বর্জ্য অপসারণ করছি, তেমনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকেও বর্জ্য অপসারণ করা হচ্ছে। দুর্নীতি মুক্ত করা হচ্ছে, সুতরাং সব পর্যায়ের মানব সৃষ্ট বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে।

ফুলবাড়িয়া মার্কেটে অবৈধ দখলমুক্ত করতে বাধার সম্মুখীন হয়েছিলেন, সুতরাং আগামী দিনের পরিকল্পনা কি জানতে চাইলে ব্যারিস্টার তাপস বলেন, ভালো কাজ করতে গেলে বাধা আসবেই। কিন্তু আমরা সেই দৃঢ়তা এবং সংকল্প নিয়েই আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা আশাবাদী অচিরেই ঢাকাবাসীকে একটি সুন্দর ঢাকা উপহার দিতে পারবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা

ভালো কাজে বাধা আসবেই: তাপস

আপডেট সময় ০২:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০