ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কানাডায় আগামী সপ্তাহে ভ্যাকসিনের প্রথম ডোজ শুরু: ট্রুডো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডার ইতিহাসের বৃহত্তম গণ-টিকাদান প্রচেষ্টা আগামী সপ্তাহের প্রথম দিকেই শুরু হতে পারে। তিনি আরও বলেন, ডিসেম্বর শেষে অটোয়া কোভিড-১৯ ভ্যাকসিনের ২ লাখ ৪৯ হাজার ডোজ প্রাপ্তির প্রত্যাশা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং তার জার্মান অংশীদার বায়োএনটেক থেকে।

অন্যদিকে স্বাস্থ্য কানাডার অনুমোদন এই সপ্তাহে আশা করা হচ্ছে এবং প্রথম শিপমেন্টগুলি পরের সপ্তাহে পৌঁছানোর পথে রয়েছে। প্রাথমিক ব্যাচটি প্রায় ১ লাখ ২৫ হাজার কানাডিয়ানের পক্ষে যথেষ্ট।

এদিকে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড সোমবার বলেছেন, ভ্যাকসিন প্রাপ্তদের তালিকায় প্রথমেই রয়েছে শারীরিকভাবে দুর্বল ও ক্ষতিগ্রস্ত বৃদ্ধ ও তাদের তত্ত্বাবধায়ক এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরা। এরপরে আদিবাসী সম্প্রদায়ের প্রাপ্তবয়স্করা, রিটায়ারমেন্ট হোমসের বাসিন্দা এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্যসেবা গ্রহণকারীরাও অগ্রাধিকারের দলে থাকবেন। তবে টিকাগুলি অন্যদের কাছে ব্যাপকভাবে পৌঁছাতে এপ্রিল পর্যন্ত সময় লেগে যেতে পারে।

উল্লেখ্য, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৃত্যুর মিছিলও যেন বেড়েই চলেছে। অনেক ক্ষেত্রে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে প্রিমিয়ার ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে। কানাডায় মৃত্যুর সংখ্যা ১২ হাজার ৭ শত ছাড়িয়ে গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২৯৯ জন, মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৭২৬ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৯৭০ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কানাডায় আগামী সপ্তাহে ভ্যাকসিনের প্রথম ডোজ শুরু: ট্রুডো

আপডেট সময় ০৯:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০