ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন অস্টিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পেন্টাগনের দায়িত্ব পেতে যাচ্ছেন লয়েড অস্টিন। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিনকে নিয়োগ দিতে যাচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া জো বাইডেন।

লয়েড অস্টিন হলেন সাবেক সেনা অফিসার। তিনি ইরাকে মার্কিন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে গেলে তাকে কংগ্রেসের অনুমতি পেতে হবে। খবর রয়টার্সের

কারণ, সেদেশের আইন অনুসারে অবসর নেওয়ার সাত বছর পরে কোনো সেনা কর্মী অসামরিক পদে বসতে পারেন। অস্টিন অবসর নিয়েছেন ২০১৬ সালে। ফলে তার ক্ষেত্রে কংগ্রেসকে বিশেষ ছাড় দিতে হবে। ফলে অস্টিনের নাম ঘোষণা করলেও কংগ্রেসের অনুমোদন পেতে হবে বাইডেনকে।

অস্টিনের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী হিসাবে মাইকেল ফ্লারনয়ের নামও শোনা যাচ্ছিল। কিন্তু মার্কিন সংবাদমাধ্যমের খবর, মন্ত্রিসভায় আরো সংখ্যালঘু প্রতিনিধি দেয়ার জন্য বাইডেনের উপর চাপ ছিল। তাছাড়া তিনি প্রচারের সময় বারবার কৃষ্ণাঙ্গদের গুরুত্ব দেয়ার এবং বহুত্ববাদের কথা বলেছেন। তাই তিনি অস্টিনকেই বেছে নিচ্ছেন।

এই সাবেক জেনারেল ৪১ বছর সেনাবাহিনীতে ছিলেন। তিনি ইরাকে মার্কিন সেনার নেতৃত্ব দিয়েছেন। ওবামার টিমেও ছিলেন। ২০১২ সালে তিনি মার্কিন সেনাবাহিনীর প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস চিফ অফ স্টাফ হন।

বহুত্ববাদের প্রতিনিধিত্বের ব্যাপারে প্রতিশ্রুতি রাখছেন বাইডেন। তিনি ইতিমধ্যেই জাতিসংঘে মার্কিন প্রতিনিধি হিসাবে একজন নারীকে বেছে নিয়েছেন। সিআইএ প্রধান এবং রাজস্ব সচিবও নারী। কৃষ্ণাঙ্গ অস্টিনকে তিনি প্রতিরক্ষামন্ত্রী করতে পারেন। তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একজন ইন্ডিয়ান আমেরিকান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন অস্টিন

আপডেট সময় ১২:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০