ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী

হবিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৮

আকাশ জাতীয় ডেস্ক:  

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা ও বিআরটিসি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সংঘর্ষের পর বাস ও অটোরিকশাটি পাশের খাদে পড়ে যায়।

সোমবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার সাতাইহাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

হাইওয়ে থানার ওসি জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসির একটি বাস সাতাহাইল এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং পরে আরও পাঁচজনের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৮

আপডেট সময় ০৬:৫৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০