ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গুরুতর অসুস্থ ডিপজল, নেওয়া হয়েছে দুবাইয়ের হাসপাতালে

আকাশ বিনোদন ডেস্ক :

গত সেপ্টেম্বর মাসে রাজধানীর একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তখন তার টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এরপর ভালোই ছিলেন এই তারকা।

কিন্তু হঠাৎ করে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ডিপজল। তার হার্টে দুইটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত ১ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সেখানে যান তিনি।

ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি ফেসবুকে লেখেন, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তার হার্টে দুইটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে দুইবায়ে তার চিকিৎসা চলছে।

এর আগে ২০১৭ সালে হার্টের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের চিকিৎসা নিতে হয়েছিল ডিপজলকে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টে সফল বাইপাস অস্ত্রোপচার হয়। এরপর তিনি সুস্থ হয়ে উঠেন।

এই একই হাসপাতালে এবারও চিকিৎসা নিতে চেয়েছিলেন ডিপজল। কিন্তু করোনার জন্য সিঙ্গাপুর যেতে না পারলেও একই হাসপাতালের দুবাই শাখায় তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।

ডিপজল নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে- ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’, ‘আম্মাজান’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গুরুতর অসুস্থ ডিপজল, নেওয়া হয়েছে দুবাইয়ের হাসপাতালে

আপডেট সময় ০৬:১৪:২২ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০