ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, বাসে আগুন

আকাশ জাতীয় ডেস্ক:  

ভোলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

এদিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসটি ভাংচুর করে তাতে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার সকাল ১০টার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোলা বাস মালিক সমিতির একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন থেকে ভোলার ইলিশা ফেরিঘাটে যাচ্ছিল। ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলা অংশের ইলিশা ব্যারিস্টারের কাচারি এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জসিমসহ (৪৫) ২ জন নিহত হন।

নিহত জসিম সদর উপজেলার চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। অপর নিহতের পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আহত ২ জন হচ্ছেন আবুল কালাম বাচ্চু (৫৫) ও তামান্না (১৮)। অপর আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

এদিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে দুর্ঘটনাকবলিত বাসসহ ৩টি বাস ভাংচুর করে ও দুর্ঘটনাকবলিত বাসে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে দুর্ঘটনার পরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও ভোলা সদর থানার ওসি তদন্ত আরমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় ওসি তদন্ত আরমান হোসেন জানান, দুর্ঘটনায় ২ জন পুরুষ নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, বাসে আগুন

আপডেট সময় ০২:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০