ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

‘ইরানি বিজ্ঞানী হত্যায় স্যাটেলাইটের সাহায্য নেয় ইসরাইল’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি দাবি করছে, ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করার কাজে সাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়েছে।

এই বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ রোববার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে বিজ্ঞানী ফাখরিজাদেহর স্মরণে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। খবর তাসনিম নিউজের।

তিনি বলেছেন, ইসরাইল ভালো করে জানে, তাদের এই ন্যক্কারজনক কাজের জবাব দেয়া হবে। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে গত ২৭ নভেম্বর তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান।

আইআরজিসির মুখপাত্র বলেন, মার্কিনিরা ইসলামি বিপ্লবের শুরু থেকে ইরানের সঙ্গে শত্রুতা করে আসছে। বিপ্লবের পর আমেরিকার পাশাপাশি ইহুদিবাদীদের স্বার্থ বিপন্ন হয়ে পড়েছে। এ কারণে তারা যে কোনো উপায়ে ইরানের ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে।

জেনারেল শারিফ বলেন, ইসরাইল এমন একটি অবৈধ রাষ্ট্র, যার সভ্যতার কোনো ভিত্তি নেই। ইসরাইল বিগত ৭০ বছরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ২ হাজার ৭০০ বিজ্ঞানী, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে। তবে এতসব হত্যাকাণ্ড চালিয়েও ইসরাইল নিজের পতন ঠেকাতে পারবে না বলে তিনি হুশিয়ার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

‘ইরানি বিজ্ঞানী হত্যায় স্যাটেলাইটের সাহায্য নেয় ইসরাইল’

আপডেট সময় ০১:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০