ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আমরা এখনো জয়ী হতে পারি: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

নির্বাচন তার কাছ থেকে চুরি করে নেয়া হয়েছে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এখনো জয়ী হতে পারি। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবার আয়োজিত এক সমাবেশে শনিবার তিনি এ দাবি করেন।

এখনো পরাজয় স্বীকার না করা ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা এখনো জয়ী হতে পারি।’

জর্জিয়ার ভালদস্তায় দুই সিনেট প্রার্থীর পক্ষে প্রচারণার লক্ষ্যে আয়োজিত ওই সমাবেশে তিনি আরও বলেন, ‘নির্বাচনে আমরা জিততে যাচ্ছি।’

সংবাদ মাধ্যমের ঘোষিত ফলাফলের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সরকারিভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৫৫ ইলেকটোরাল কলেজকে কর্তৃপক্ষ বাইডেনের পক্ষে ভোট দিতে নিয়োগ দিলে তার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় প্রসঙ্গে ট্রাম্প নির্বাচনে জালিয়াতি করা হয়েছে বলে আবারও অভিযোগ করেন।

আগামী ৫ জানুয়ারি ওই দুই প্রার্থী জর্জিয়ায় সিনেটের গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার ভোট মোকাবিলা করবে। এর ফলাফলের ওপর নির্ভর করবে ১০০ আসনের সিনেট কোন দলের নিয়ন্ত্রণে থাকবে।

ট্রাম্প বলেন, জর্জিয়ার ভোটাররা নির্ধারণ করবে কোন দল সকল কমিটি নিয়ন্ত্রণ করবে।

তিনি বলেন, ‘আপনার শিশু কি সমাজতান্ত্রিক দেশে নাকি একটি স্বাধীন দেশে বেড়ে উঠবে সে সিদ্ধান্ত আপনি নেবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা এখনো জয়ী হতে পারি: ট্রাম্প

আপডেট সময় ০৫:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০