ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আবারও উত্তাল ফ্রান্সের রাজপথ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আবারও উত্তাল ফ্রান্সের রাজপথ। কর্মক্ষেত্রে পুলিশের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আইনের পরিকল্পনার প্রতিবাদে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। এসময় বিক্ষোভকারীরা যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেন।

এ বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে বিক্ষুব্ধদের শুরু হয় তুমুল সংঘর্ষ। পুলিশের লাঠিপেটার জবাবে তাদের ওপর ইটপাটকেল ছোড়েন বিক্ষোভকারীরা। যানবাহন, ব্যাংক, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেন তারা। এসময় পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

ফ্রান্সের খসড়া আইনের ২৪ অনুচ্ছেদে যেটিতে পুলিশের চেহারা দেখাতে বারণ করা হয়েছে সেটিসহ সব অনুচ্ছেদ বাতিলের জোর দাবি জানান তারা। বিক্ষোভকারীরা এই খসড়া আইনকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও মনে করছেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আবারও উত্তাল ফ্রান্সের রাজপথ

আপডেট সময় ০১:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০