ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র চায় সৌদি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের জন্য আগে স্বাধীন ফিলিস্তিন প্রয়োজন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে খুব শিগগিরই সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি হতে পারে খবর ছড়িয়েছিল। কিন্তু এখন সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (৪ ডিসেম্বর) মেড ২০২০ নামে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‌‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আমাদের একটি শান্তি চুক্তি দরকার, যা মর্যাদাসম্পন্ন ফিলিস্তিন রাষ্ট্র এবং এমন কার্যক্ষম সার্বভৌমত্বের অধিকার প্রদান করবে, যেটি ফিলিস্তিনিরা মেনে নিতে পারেন।’

তিনি জানান, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হলেই কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা বিবেচনা করবে সৌদি আরব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র চায় সৌদি

আপডেট সময় ০৪:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০