ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অন্যের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাবে না শিক্ষার্থীরা

আকাশ জাতীয় ডেস্ক:  

শিক্ষার্থীদের নিজের বা যৌথ ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া বৃত্তি টাকা পেতে অন্য কারো অ্যাকাউন্ট নম্বর সফটওয়্যারে অন্তর্ভুক্ত করায় অনেক শিক্ষার্থী বৃত্তির টাকা পেতে জটিলতায় পড়ছে। ফলে বৃত্তির টাকা পেতে অন্যের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেয়া যাবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গত ৩০ নভেম্বর মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশে এই তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমআইএস সফটওয়্যারে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্যাদি এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীর নিজ বা যৌথ নামের অ্যাকাউন্ট এন্ট্রি না করে বাবা-মা বা অভিভাবক বা অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করছে। ফলে, শিক্ষার্থীর বৃত্তির টাকা পেতে জটিলতার সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতিতে এমআইএস সফটওয়্যারে ডাটা এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর নিজ বা যৌথ নামের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আর ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বোর্ড প্রকশিত বৃত্তির গেজেটের শিক্ষার্থীর যে নাম আছে সে নামই ব্যবহার করতে বলা হয়েছে।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীর নিজ বা যৌথ নামের অ্যাকাউন্টের পরিবর্তে অন্য করো নামের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সংযোজনের ফলে শিক্ষার্থীর বৃত্তির টাকা পেতে জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দায়ী থাকবেন বলেও আদেশে জানিয়েছে অধিদপ্তর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অন্যের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাবে না শিক্ষার্থীরা

আপডেট সময় ১০:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০