ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকাকে বিনাশর্তে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনাশর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। ইরান এই সমঝোতার ব্যাপারে নিজের সদিচ্ছার প্রমাণ দিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

তিনি বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘মধ্যপ্রাচ্য সংলাপ’-এ অংশগ্রহণ করে আরো বলেন, ইরান যেসব বিষয়ে আলোচনা করে একবার সমঝোতায় পৌঁছেছে সেসব বিষয়ে আর কোনো আলোচনা করবে না। তিনি বলেন, আমেরিকা ও ইউরোপকে পরমাণু সমঝোতায় তাদের দেয়া প্রতিশ্রুতি পালন করতে হবে এবং কোনো পূর্বশর্ত আরোপ করার অবস্থায় আমেরিকা নেই।

জারিফ বলেন, পশ্চিমা দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি পালন না করে তাহলে ইরান সরকার সম্প্রতি পার্লামেন্টে পাস হওয়া আইন বাস্তবায়ন করবে। ওই আইনে বলা হয়েছে, পরমাণু সমঝোতার অপর পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি পালন না করলে ইরান স্বেচ্ছায় পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি’র সম্পূরক প্রটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে।

বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানের কথিত প্রভাব রোধ করার যে ধুয়া পশ্চিমা দেশগুলো তুলেছে সে সম্পর্কে জারিফ বলেন, পরমাণু সমঝোতার আলোচনায় অপর পক্ষগুলোই সে সময় এ দু’টি বিষয় অন্তর্ভুক্ত করতে চায়নি। কারণ তারা এ অঞ্চলে তাদের অশুভ তৎপরতা বন্ধ করতে রাজি ছিল না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ১০ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রি করেছে এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমেরিকাকে বিনাশর্তে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে: ইরান

আপডেট সময় ০৩:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০