ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রকে দুঃখ-কষ্ট ভোগ করতে হবে: উত্তর কোরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি। আর তারই জের ধরে উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি জাতিসংঘের মাধ্যমে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা কঠোর করার প্রচেষ্টা অব্যাহত রাখে তাহলে ওয়াশিংটনকে কঠোরতম দুঃখ-কষ্ট ভোগ করতে হবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সকালে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটনের পিয়ংইয়ং বিরোধী বিদ্বেষী তৎপরতা চলতে থাকলে উত্তর কোরিয়া এত বেশি কঠোর পদক্ষেপ নেবে যা যুক্তরাষ্ট্রের জন্য কল্পনা করাও দুঃসাধ্য। আরো বলা হয়, উত্তর কোরিয়া মার্কিন গ্যাংস্টারদের বশে এনে ছাড়বে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার একটি প্রস্তাব উত্থাপন করেছে। আজ রাতে এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপে জাতিসংঘ এ পর্যন্ত উত্তর কোরিয়ার বিরুদ্ধে ছয় দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন। এরপর গত রোববার, ৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়া ঘোষণা করে, দেশটি মারাত্মক ধ্বংস ক্ষমতাসম্পন্ন একটি হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রকে দুঃখ-কষ্ট ভোগ করতে হবে: উত্তর কোরিয়া

আপডেট সময় ০৬:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭